থার্ড-পার্টি উইজেট সমর্থন করবে উইন্ডোজ ১১

২৬ মে, ২০২২ ০১:৫২  
আগামী কয়েক মাসের মধ্যে উইন্ডোজ ১১ এর উইজেট আরও কার্যকরী হবে। কারণ, চলতি বছরেই থার্ড-পার্টি উইজেট সমর্থন করবে অপারেটিং সিস্টেমটি। খবর এনগ্যাজেট। সাম্প্রতিক ডেভেলপার সম্মেলনে মাইক্রোসফট জানিয়েছে যে, চলতি বছরের শেষের দিকে থার্ড-পার্টি অ্যাপের উইজেট সমর্থন করবে উইন্ডোজ ১১। মাইক্রোসফটের অ্যাডাপ্টিভ কার্ডস প্ল্যাটফর্মের মাধ্যমে ডেভেলপাররা তাদের উইন৩২ অ্যাপ এবং প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপের উইজেট তৈরি করতে পারবেন। মাইক্রোসফটের উইন্ডোজ ও ডিভাইসের প্রধান পণ্য কর্মকর্তা বলেন, “উইজেট নিয়ে আমাদের গ্রাহকদের মতামতে আমরা খুবই উচ্চসিত। সহজেই ও দ্রুততার সাথে প্রয়োজনীয় কনটেন্টের অ্যাক্সেস পাওয়ার বিষয়টি ব্যবহারকারীরা খুবই উপভোগ করছে”। এর আগে উইন্ডোজ ৭ এ উইজেড ফিচারটি আনা হয়। তবে গত বছর উইন্ডোজ ১১ আসার আগের সংস্করণগুলোতে এই ফিচারটিকে বাদ দেয়া হয়। তৃতীয় পক্ষের উইজেট সমর্থন পেলে টুইটারের টাইমলাইন কিংবা হোয়াটসঅ্যাপের মেসেজের মতো প্রয়োজনীয় অ্যাপগুলো সহজেই উইজেটে দেখা যাবে। ডিবিটেক/বিএমটি